শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

পরিকল্পনার আড়ালে অনিয়মের নগরী: ময়মনসিংহে ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্ক, অভিযুক্ত নগর পরিকল্পনাবিদ

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

ঐতিহ্যবাহী ময়মনসিংহ শহর আজ যেন অপরিকল্পিত নগরায়নের চাপে বিপর্যস্ত। এক সময়ের প্রশস্ত ও স্বস্তির এই নগরী এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে ঝুঁকিপূর্ণ বসতিতে।

নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাসের ভূমিকা ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

স্থানীয়দের দাবি, প্রায় ১৭ বছর ধরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অর্থের বিনিময়ে ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর ফলে ইমারত নির্মাণ বিধিমালা ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড উপেক্ষা করে গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন, যা নগরীর জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করছে।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভবন নির্মাণে ন্যূনতম খালি জায়গা রাখার নিয়ম অনেক ক্ষেত্রেই মানা হয়নি। ফলে রাস্তাগুলো হয়ে গেছে অত্যন্ত সরু। এতে জরুরি পরিস্থিতিতে, বিশেষ করে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের যানবাহন প্রবেশ করা কঠিন হয়ে পড়ছে। অনেক বাসিন্দা এসব এলাকাকে সরাসরি মৃত্যুফাঁদ হিসেবে উল্লেখ করছেন।

ভুক্তভোগীরা জানান, নিয়মবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে একাধিকবার সিটি করপোরেশনে লিখিত অভিযোগ দিয়েও তারা কোনো প্রতিকার পাননি।বরং অভিযোগকারীদের তথ্য অভিযুক্তদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগও উঠেছে, যার ফলে সাধারণ মানুষ উল্টো হয়রানির শিকার হচ্ছেন।

এদিকে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ মামলা চলমান রয়েছে। তবে নগরবাসীর অভিযোগ, এসব আইনি প্রক্রিয়াও তার কার্যক্রমে দৃশ্যমান কোনো প্রভাব ফেলেনি।

একজন অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার বলেন, নগর পরিকল্পনার নামে এখানে যা হয়েছে, তা আসলে অনিয়মের বিস্তার। সামান্য ভূমিকম্প বা অগ্নিকাণ্ডেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন, আমরা নিয়মিত কর দিচ্ছি, কিন্তু নিরাপদ শহর পাচ্ছি না। চারদিকে শুধু ইট আর কংক্রিট যেনো শ্বাস নেওয়াও কঠিন হয়ে যাচ্ছে।

নগরীর বিভিন্ন ওয়ার্ডে দেখা গেছে, এমন অনেক বহুতল ভবন রয়েছে যেখানে অগ্নিকাণ্ড ঘটলে উদ্ধার কাজ চালানো প্রায় অসম্ভব। এমনকি কোনো দুর্ঘটনায় হতাহতদের দ্রুত সরিয়ে নেওয়াও কঠিন হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্ল্লিষ্টরা।

নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, একজন কর্মকর্তার অনিয়মের কারণে পুরো শহরের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে না। তারা দ্রুত বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ময়মনসিংহবাসীর প্রশ্ন এখন একটাই, এত অভিযোগ থাকার পরও কেন নেওয়া হচ্ছে না কার্যকর ব্যবস্থা?

নগরবাসীর মতে, পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই শহর বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে এমন আশঙ্কাই এখন সবচেয়ে বড় উদ্বেগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর