বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে ১৫১০ লিটার জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন চলবে, ৪ স্টেশনে যাত্রাবিরতি সরাইলে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: ওসিসহ আহত ৫০, গ্রেপ্তার ৭ খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার ফুলপুরে ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীর কন্যাসন্তান প্রসব: মা ও শিশু হাসপাতালে সিরাজগঞ্জের চৌহালীতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শিশুর মৃত্যু লালমোহনে ইউএনও’র সাথে রেড ক্রিসেন্ট যুব টিমের সৌজন্য সাক্ষাৎ ৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ; মেহেবুল কালাম আজাদ    নেহালপুর পুলিশ ক্যাম্পে দুর্নীতির মহোৎসব! ইনচার্জের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিবিআই গোপালগঞ্জে আবেগঘন বিদায় সংবর্ধনা

লালমোহনে ইউএনও’র সাথে রেড ক্রিসেন্ট যুব টিমের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

 

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর লালমোহন উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম এর সদস্যরা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা টিম লিডার ফরহাদ হোসেন, ডেপুটি ইয়ুথ লিডার জোনায়েদ আহমেদ এবং যুব সদস্য আবুবকর, নাহিদ ফরাজি, রিপন আহমেদসহ অন্যান্য ভলান্টিয়ার।

এসময় নবনিযুক্ত ইউএনও’র সঙ্গে দলের সদস্যরা পরিচিতি বিনিময় করেন এবং রেড ক্রিসেন্টের বিভিন্ন মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে দুর্যোগ মোকাবিলা, রক্তদান কার্যক্রম, সচেতনতামূলক প্রচারণা এবং সামাজিক উন্নয়নমূলক কাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ইউএনও মহোদয় যুব রেড ক্রিসেন্ট টিমের কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের এই মানবিক উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে, যাতে তরুণ স্বেচ্ছাসেবকরা মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

এছাড়াও ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। সাক্ষাৎ শেষে সবাই একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর