শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রাণীশংকৈলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

Reporter Name / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

 

 

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় ডিগ্রি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

 

উপাজেলার মোট ২২টি বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকদের যৌথ অংশগ্রহণে র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

 

পরে ওই মাঠেই ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের উপর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মহসিন আলী, বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাবেক সভাপতি মোবারক আলী, অভিশেখ চন্দ্র রায় রফিকুল ইসলাম সুজন,তাহেরুল ইসলাম, মেহেদী হাসান, সুজনসহ উপজেলার ২২টি শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

 

পরে শ্রমিকদের মাঝে দুপুরের খাবার হিসাবে খিচুড়ি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক নেতা হযরত আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর