বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে ৮ লিটার চোলাইমদসহ গ্রেফতার ১ ত্রিশালে ডায়গনস্টিক সেন্টারে অনিমের অভিযোগে সিলগালা   দাপুনিয়া ভূমি কর্মকর্তার অর্থের বিনিময়ে খাস জমি বন্দোবস্ত খাজনা খারিজে ঘুষের অভিযোগ গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন  আহ্বায়ক কমিটি গঠন, যুগ্ম আহ্বায়ক মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন, ৭ দফা রেজুলেশন গৃহীত কমলনগর শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত  টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ: গাড়ি ফেলে বোতলে তেল বিক্রি, ক্ষোভে ফুঁসছেন গ্রাহক ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতা য় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান এবং ২০২৫-২৬ অর্থবছরে যুব সংগঠনসমূহকে অনুদান প্রদান সংক্রান্ত জেলা কমিটির সভা আজ ৩১মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় যুব সংগঠনগুলোর কার্যক্রম, সমাজ উন্নয়নে তরুণদের অবদান এবং যোগ্য যুব স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি দিতে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন সক্রিয় যুব সংগঠনকে ২০২৫-২৬ অর্থবছরে অনুদান প্রদানের লক্ষ্যে প্রস্তাবনা পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে আজিম উদ্দিন বলেন, তরুণ সমাজকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ও যুব সংগঠনসমূহকে অনুদান প্রদান কার্যক্রম, তরুণদের উৎসাহিত করবে এবং তাদের ইতিবাচক উদ্যোগকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।তিনি বলেন, প্রকৃতভাবে সমাজসেবায় নিয়োজিত এবং সক্রিয় সংগঠনগুলোকে বাছাই করে অনুদান ও স্বীকৃতি প্রদান করতে হবে, যাতে এই উদ্যোগের মাধ্যমে যুব সমাজ আরও বেশি উদ্বুদ্ধ হয় এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিতে সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর