বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জামায়াতের আলোচনা অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ নিয়ে জামায়াত এমপির আপত্তি, শোনেননি ইউএনও রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় উদযাপন  স্বাধীনতা দিবসে দীঘিনালায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ৩ শতাধিক রোগীর চিকিৎসা প্রদান লংগদুতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  কুষ্টিয়ায় আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের ঈদ পুনর্মিলনী ও মোড়ক উন্মোচন  ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে গোপালগঞ্জে ফিলিং স্টেশনে কালোবাজারি: জরিমানা মাত্র ৬ হাজার টাকা, ক্ষোভ সিংড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ইং পালিত

লংগদুতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ ২০২৬) উদযাপিত হয়েছে। ‎

বৃহস্পতিবার (২৬ মার্চ)দিবসটি উপলক্ষে ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা সংগ্রামে নিহত বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। এরপর পর্যায়ক্রমে উপজেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

‎সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাংলাদেশ পুলিশ ও  আনসার-ভিডিপির সদস্যরা অংশগ্রহণ করেন।

‎কুচকাওয়াজ অনুষ্ঠানে সালামী ও অভিবাদন গ্রহন করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ওয়াসিফ রহমান, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীন, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার  শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ ও প্যারেড শেষে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের চেতনা তুলে ধরে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থী শিল্পীরা।

‎এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধ তাৎপর্য তুলে ধরে আলোচনা ও মুক্তিযোদ্ধাদে সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর