কুষ্টিয়ার মিরপুরে মহান স্বাধীনতা দিবসে প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা করা হয়। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের নেতৃত্বে ক্লাবের নেতৃবৃন্দ উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা, সদস্য মজিদ জোয়ার্দ্দার, আলমগীর মন্ডল, শেফাদুল ইসলাম চান্নু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শহিদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।








