শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সিংড়ায় মহান মে দিবস পালিত

Reporter Name / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

 

আজ ১লা মে আন্তর্জাতিক মে দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করেছে নাটোরের সিংড়ার বিভিন্ন শ্রমিক সংগঠন।

 

বৃহস্পতিবার (১লা মে) বেলা ১১টায় উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে একটি বিশাল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাস টার্মিনালে সমাবেশ করে।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।

 

উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ওমর ফারুক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট নাজমুল হক, সদস্য সচিব আমিনুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম সবুজ।

 

সভা পরিচালনা করেন পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ আলী ও সদস্য সচিব ইউসুফ আলী সরদার।

 

এসময় মরণোত্তর তিন সদস্যের পরিবারকে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নগদ টাকা প্রদান করা হয়।

 

অপরদিকে বিএনপির অপর একটি গ্রুপ মে দিবসের র‍্যালি শেষে সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ চত্বরে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

 

পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, শারফুল ইসলাম বুলবুল, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, বজলার রহমান বাচ্চু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর