শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি

Reporter Name / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে প্রেসক্লাব গোপালগঞ্জ। বুধবার (২৬ মার্চ) ভোর ৬টা ৩০ মিনিটে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মোঃ জুবায়ের হোসেন, সদস্য ও দৈনিক আলোকিত প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ শিহাব উদ্দিন, দৈনিক আমার বার্তার প্রতিনিধি আবীর কাজী, জাতীয় দৈনিক শেষ সংবাদের তানভীর ইসলাম এবং দেশকাল নিউজের মোঃ আবিদ হাসান মুছা।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও বীরত্বের ইতিহাস বহন করে। এই দিনে শহীদদের স্মরণ করে তাদের আদর্শ ধারণ করাই সকলের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানটি সংক্ষিপ্ত হলেও গভীর তাৎপর্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর