শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুষ্টিয়ায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা 

Reporter Name / ৪২ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সংঘটিত বর্বরোচিত গণহত্যার স্মৃতিচারণে এই কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার সকালে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ এবং মুক্তিযুদ্ধের সেই ভয়াল রাতের ঘটনাবলি তুলে ধরা হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।এসময় তিনি তার বক্তব্যে বলেন, ২৫ মার্চের কালরাত বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। এদিন নিরস্ত্র মানুষদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, যা পৃথিবীর ইতিহাসে এক ঘৃণ্যতম গণহত্যা হিসেবে চিহ্নিত। তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনা বেগম। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং গণহত্যার নির্মমতা সম্পর্কে সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর