রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা
মো.মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির বার্ষিক সাধারণ সভা অনু্ষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪শে মার্চ রাতে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন।
উক্ত সাধারণ সভায় ৬ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত মসজিদের সকল প্রকার আয়-ব্যয় ও দান-অনুদান গ্রহনের সম্পূর্ণ হিসাব ব্যয় ভাউচার সহ উপস্থাপন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সম্মানীত সদস্য হাফেজ মাওলানা আবুল হোসাইন, মাওলানা কারী নুর হোসাইন, নুর আহমদ, সোলাইমান, মাওলানা ওমর ফারুক, মাওলানা হারুন, মাওলানা আব্দুল হান্নান মানসুর, দেলোয়ার হোসেন, মাওলানা সালেম জান, সফিউলল্লাহ, নুর হোসেন সহ মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও সমাজের সর্বস্তরের সদস্যবৃন্দ।








