সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট দীঘিনালায় তেল সংকট চরমে, পাম্পে ‘তেল নেই’ স্টিকার—দুর্ভোগে চালক ও পর্যটক ফেসবুকে রিলস-পোস্ট শেয়ারে মাসে আয় ৩০০০ ডলার! মেটার নতুন প্রোগ্রাম ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ ঘোষণা অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত আটক নতুন ঘরে ঈদ করার স্বপ্ন মাটিচাপা পড়ল কবরে: লক্ষ্মীপুরে শিশু সাইয়েদার দাফন আজ লংগদুতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত  মেট্রোরেলের পিলারে পোস্টারে সয়লাব: নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই, উদাসীন কর্তৃপক্ষ শাহ আমানত বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ; ৬ লাখ টাকা রাজস্ব আদায় পাবনায় বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলিতে গৃহবধূ নিহত, আহত ১০

ফেসবুকে রিলস-পোস্ট শেয়ারে মাসে আয় ৩০০০ ডলার! মেটার নতুন প্রোগ্রাম ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ ঘোষণা

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

বিশ্বজুড়ে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের বিশাল এক দুয়ার খুলে দিল সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। এখন থেকে ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে প্রতি মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকার বেশি) পর্যন্ত আয় করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ (Creator Fast Track) নামক নতুন একটি প্রোগ্রামের আওতায় এই বিশাল অঙ্কের অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি।

​সম্প্রতি মেটার অফিশিয়াল নিউজরুমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মূলত অন্য প্ল্যাটফর্মে জনপ্রিয় এমন ক্রিয়েটরদের ফেসবুকে নিয়মিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

কারা পাবেন এই সুবিধা? সবাই এই প্রোগ্রামের সুবিধা পাবেন না। মেটা নির্দিষ্ট কিছু যোগ্যতার কথা জানিয়েছে। যারা এরই মধ্যে ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে জনপ্রিয় এবং বড় অনুসারী বেজ রয়েছে, তারাই এই প্রোগ্রামে অগ্রাধিকার পাবেন।

মেটার ঘোষণা অনুযায়ী:

​যাদের ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে অন্তত ১ লাখ ফলোয়ার রয়েছে, তারা ফেসবুকের এই প্রোগ্রামে যুক্ত হয়ে মাসে ১ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন।

​যাদের উল্লিখিত প্ল্যাটফর্মগুলোর যেকোনো একটিতে ১০ লাখ বা তার বেশি ফলোয়ার রয়েছে, তারা মাসে ৩ হাজার ডলার পর্যন্ত নিশ্চিত আয় করতে পারবেন।

কিভাবে কাজ করবে এই প্রোগ্রাম? এই প্রোগ্রামের অধীন থাকা ক্রিয়েটররা টানা তিন মাস মেটার পক্ষ থেকে নিশ্চিত পেমেন্ট পাবেন। এর জন্য তাদের ফেসবুকে নিয়মিত ‘এলিজিবল রিলস’ বা মানসম্মত ছোট ভিডিও শেয়ার করতে হবে। এ ছাড়া ফেসবুক এসব ক্রিয়েটরের কনটেন্টের রিচ বা দর্শক সংখ্যা বাড়িয়ে দিতে বিশেষ কারিগরি সহায়তা দেবে, যাতে তারা দ্রুত ফেসবুকেও নিজেদের বিশাল দর্শকগোষ্ঠী তৈরি করতে পারেন।

আয়ের অন্যান্য সুযোগ: ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক প্রোগ্রামের পাশাপাশি ফেসবুক তাদের ‘কনটেন্ট মনিটাইজেশন’ ব্যবস্থায় আরও পরিবর্তন এনেছে। মেটা জানিয়েছে, ২০২৫ সালে তারা ক্রিয়েটরদের প্রায় ৩০০ কোটি ডলার পেমেন্ট করেছে, যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। এখন থেকে শুধু ভিডিও নয়; বরং রিলস, স্টোরি, ছবি এমনকি টেক্সট বা লেখা পোস্ট থেকেও টাকা আয়ের সুযোগ থাকছে।

​মেটা আরও জানায়, ফেসবুকে বর্তমানে মোট আয়ের ৬০ শতাংশই আসছে রিলস থেকে। বাকি অংশ আসছে ছবি এবং লেখা থেকে। যারা বড় পরিসরে ভিডিও তৈরি করতে পারেন না, তাদের জন্য ছবি বা টেক্সট পোস্টের মাধ্যমে আয়ের এই সুযোগ বড় একটি সম্ভাবনা তৈরি করেছে।

আবেদনের প্রক্রিয়া: মেটার এই বিশেষ প্রোগ্রামটি বর্তমানে আমন্ত্রণভিত্তিক। তবে আগ্রহী ক্রিয়েটররা তাদের ফেসবুক অ্যাপের ‘প্রফেশনাল ড্যাশবোর্ড’ থেকে ‘মনিটাইজেশন’ ট্যাবে গিয়ে ‘কনটেন্ট মনিটাইজেশন’ অপশনে নিজেদের আগ্রহ প্রকাশ করতে পারেন। যোগ্য বিবেচিত হলে মেটা কর্তৃপক্ষ সরাসরি আবেদনকারীকে ই-মেইল বা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ইউটিউব ও টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং সৃজনশীল মানুষদের ফেসবুকমুখী করতেই মেটা এই বিশাল অঙ্কের বোনাস ঘোষণা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর