সিরাজগঞ্জে যুবককে গলা কেটে হত্যা
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে সোহেল রানা (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সোহেল ওই ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় ‘ঈদ বকশিস’ দেওয়ার কথা বলে সোহেলকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর তিনি আর ফেরেননি। শনিবার ঈদের দিন সকালে স্থানীয়রা তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ওসি আরও জানান, জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








