শিরোনাম
সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের জীবন বৃত্তান্ত ও রাজনৈতিক পরিচিতি তানোর-মোহনপুর সড়ক এখন মরণফাঁদ খানাখন্দে বেহাল দশা, বৃষ্টিতে জলাবদ্ধতা—ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষের গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার? নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পাঁচ বছরের মধ্যে শতভাগ যুবকের কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ আটক ১২ সোনারগাঁওয়ে যুবকের মরদেহ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত আগের রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন হাবিবুল্লাহ গুইমারায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ সোনারগাঁও র‍্যাবের পোশাক- ওয়াকিটকি সহ দুইজন ভুয়া সদস্য আটক সলঙ্গায় মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ আটক ১২

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনসহ বিভিন্ন মামলায় ১২ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে সোনারগাঁও থানা পুলিশ।

পুলিশ জানায়, আটক ১২ জনের মধ্যে ৪৮ পিস ইয়াবাসহ দুইজন, সন্ত্রাসবিরোধী মামলায় একজন, মাদকসেবনের অভিযোগে সাতজন, আদালতের পরোয়ানাভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন রয়েছেন।

ইয়াবাসহ আটক দুজন হলেন—সোনারগাঁয়ের কাশিপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মহিউদ্দিন (২৭) এবং বন্দরের কলাবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ফারুক (৪২)।

সন্ত্রাসবিরোধী মামলায় আটক হয়েছেন প্রতাপেরচর এলাকার স্বপন (৩৯)। পুলিশ জানিয়েছে, তিনি সোনারগাঁ উপজেলা যুবলীগের সদস্য।

এ ছাড়া মাদকসেবনের অভিযোগে জামাল হোসেন (২৫), মো. মুজিবর (৬০), মো. তারেক মিয়া (২৪), মো. ইসমাইল (৩০), সাকিব হাসান (২২), মো. সুমন (২৭) ও মো. আতিক হাসান (২০)-কে আটক করা হয়।

ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. মনির হোসেন (৫০) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. আক্তার হোসেনকে আটক করা হয়েছে। পরে পরোয়ানাভুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদক ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
30 September 2026

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ আটক ১২

www.dainikkagoj.com
30 September 2026

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ আটক ১২

www.dainikkagoj.com