শিরোনাম
সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের জীবন বৃত্তান্ত ও রাজনৈতিক পরিচিতি তানোর-মোহনপুর সড়ক এখন মরণফাঁদ খানাখন্দে বেহাল দশা, বৃষ্টিতে জলাবদ্ধতা—ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষের গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার? নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পাঁচ বছরের মধ্যে শতভাগ যুবকের কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ আটক ১২ সোনারগাঁওয়ে যুবকের মরদেহ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত আগের রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন হাবিবুল্লাহ গুইমারায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ সোনারগাঁও র‍্যাবের পোশাক- ওয়াকিটকি সহ দুইজন ভুয়া সদস্য আটক সলঙ্গায় মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে যুবকের মরদেহ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত আগের রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন হাবিবুল্লাহ

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাবিবুল্লাহ শেখ (২৩) ওরফে নাসিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস) সড়কের চেঙ্গাইন এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চেঙ্গাইন এলাকায় অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির প্রায় ৩০০ মিটার দক্ষিণে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

নিহত হাবিবুল্লাহ শেখ নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকার মোশারফ হোসেন ও নাজমা বেগমের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

তালতলা তদন্ত কেন্দ্রের এসআই সেলিম হোসেন জানান, এসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন দায়িত্ব পালনকালে ওই এলাকায় যুবকের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক এইচ এম জসিম উদ্দিন ঘটনাস্থলে যান। সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। তবে কীভাবে এবং কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মরদেহের পকেট থেকে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তার ছোট বোন মিলি আক্তার ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নিহতের ভাগিনা সিফাত জানান, হাবিবুল্লাহ দেওভোগ এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। প্রায় দেড় বছর আগে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন। মঙ্গলবার রাতে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

সোনারগাঁও থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
30 September 2026

সোনারগাঁওয়ে যুবকের মরদেহ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত আগের রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন হাবিবুল্লাহ

www.dainikkagoj.com
30 September 2026

সোনারগাঁওয়ে যুবকের মরদেহ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত আগের রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন হাবিবুল্লাহ

www.dainikkagoj.com