শিরোনাম
সোনারগাঁও র‍্যাবের পোশাক- ওয়াকিটকি সহ দুইজন ভুয়া সদস্য আটক সলঙ্গায় মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তাড়াশে চেয়ারম্যান প্রার্থী গোলাম আজমের নির্বাচনী সমাবেশ পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ১০ দিন পর ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে মামলা রামগড়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা, ঘরবাড়ি মেরামত ও পুনর্নির্মাণে উপজেলা প্রশাসনের উদ্যোগ সিরাজগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি নির্বাচিত জহুরুল মহুরী বিরামপুরে ইউএনওর স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টা, আটক ২ বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার প্রয়াণে তাড়াশে শোক আর্শীবাদের শিয়ালজানি খাল এখন অভিশাপ চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয়
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সোনারগাঁও র‍্যাবের পোশাক- ওয়াকিটকি সহ দুইজন ভুয়া সদস্য আটক

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে ভুয়া র‍্যাব সদস্য পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি র‍্যাবের কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি র‍্যাবের আইডি কার্ড, পিস্তলের কভার, ৯০টি কালো রংয়ের টাইস ও একটি মোটর সাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেনে চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন মো. সোহেল (৩৫) ও মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। সোহেল ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া থাকেন। সাজ্জাদ গাজীপুরের জয়দেবপুরের বাসিন্দা এবং বর্তমানে দক্ষিণখান এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর চন্দন দের নেতৃত্বে চেকপোস্ট পরিচালনার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় তারা নিজেদের র‍্যাব সদস্য হিসেবে পরিচয় দেন। পরে তল্লাশি চালিয়ে র‍্যাবের পোশাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে চারটি কালো রংয়ের র‍্যাবের কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার, একটি র‍্যাবের আইডি কার্ড, একটি ওয়ালটন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৯০টি কালো রংয়ের টাইস এবং একটি FZ-1 ভার্সনের মোটরসাইকেল। এছাড়া একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া র‍্যাবের আইডি কার্ডে ‘MD SUMON HOSSAIN’ নামে একজনের পরিচয় ও অন্যান্য তথ্য উল্লেখ রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দণ্ডবিধি আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
29 September 2026

সোনারগাঁও র‍্যাবের পোশাক- ওয়াকিটকি সহ দুইজন ভুয়া সদস্য আটক

www.dainikkagoj.com
29 September 2026

সোনারগাঁও র‍্যাবের পোশাক- ওয়াকিটকি সহ দুইজন ভুয়া সদস্য আটক

www.dainikkagoj.com