শিরোনাম
সোনারগাঁও র‍্যাবের পোশাক- ওয়াকিটকি সহ দুইজন ভুয়া সদস্য আটক সলঙ্গায় মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তাড়াশে চেয়ারম্যান প্রার্থী গোলাম আজমের নির্বাচনী সমাবেশ পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ১০ দিন পর ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে মামলা রামগড়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা, ঘরবাড়ি মেরামত ও পুনর্নির্মাণে উপজেলা প্রশাসনের উদ্যোগ সিরাজগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি নির্বাচিত জহুরুল মহুরী বিরামপুরে ইউএনওর স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টা, আটক ২ বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার প্রয়াণে তাড়াশে শোক আর্শীবাদের শিয়ালজানি খাল এখন অভিশাপ চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয়
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

সলঙ্গায় মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

 

মো: আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় মাহমুদপুর বাজার সংলগ্ন মারকাযুত তাক্বওয়া মহিলা মাদ্রাসার পরিচালক আনিসুর রহমান এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ফেক আইডি খুলে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর২৬) দুপুর ১২.৩০টায় সলঙ্গা বাজার থানামোড়ে দৈনিক শ্যামল বাংলা পত্রিকা অফিস এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক আনিসুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিসুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে নিজ এলাকায় একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করে পরিচালনা করে আসছেন। সম্প্রতি একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেন।

তিনি বলেন, এসব অপপ্রচারের কারণে তার দীর্ঘদিনের অর্জিত সামাজিক, পেশাগত ও প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে চালানো এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্টদের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

একই সঙ্গে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিক্ষক আনিসুর রহমান।

এ সময় তিনি ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান। সংবাদ সম্মেলনে সলঙ্গা অঞ্চলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
28 September 2026

সলঙ্গায় মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান'র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

www.dainikkagoj.com
28 September 2026

সলঙ্গায় মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান'র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

www.dainikkagoj.com