ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে আয়োজিত সেলাই প্রশিক্ষণ (দর্জি) কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফছার আলী।
বক্তারা বলেন, সেলাই প্রশিক্ষণ ও মেশিন পাওয়ার মাধ্যমে দুঃস্থ নারীরা ঘরে বসে কাজ করে আয় করতে পারবেন। এতে তাঁদের আত্মনির্ভরশীলতার পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতাও বাড়বে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ), ঢাকা-এর অর্থায়নে এবং এসডিএফ, তাড়াশ, সিরাজগঞ্জ-এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।