শিরোনাম
তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ লংগদুতে হিল ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ গফরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে ৫ শতাধিক পরিবার ও সড়ক সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ব্যবসায়ীদের দাবি, ক্ষতি প্রায় ১ কোটি ২০ লাখ টাকা; ফায়ার সার্ভিস বলছে ৮০ লাখ সিংড়ায় সার নিয়ে অনিয়মে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ২৬১ বস্তা সোনারগাঁওয়ে খেলনা পিস্তলসহ চারজন আটক সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসভবনে আগুন ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে সাতকানিয়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত, আটক ১ মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত, অভিযুক্ত আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

লংগদুতে হিল ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে হিল ভিডিপির ভাতাভোগী সদস্যদের অংশগ্রহণে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশিক্ষক মোঃ আমান উল্ল্যাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কোম্পানি কমান্ডার এমদাদুল হক এবং সহকারী কোম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক পান্না।

এ সময় হিল ভিডিপির বিভিন্ন প্লাটুনের প্লাটুন কমান্ডার, সহকারী প্লাটুন কমান্ডার, সেকশন কমান্ডার, সহকারী কমান্ডারসহ বিভিন্ন পদ-পদবীর কমান্ডার ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও বিধিনিষেধ মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া সংযুক্ত বিভিন্ন বাহিনী ও ক্যাম্পের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, মাদক প্রতিরোধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক নিরাপত্তা জোরদারে হিল ভিডিপি সদস্যদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে হিল ভিডিপির সকল সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 September 2026

লংগদুতে হিল ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
10 September 2026

লংগদুতে হিল ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com