শিরোনাম
তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ লংগদুতে হিল ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ গফরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে ৫ শতাধিক পরিবার ও সড়ক সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ব্যবসায়ীদের দাবি, ক্ষতি প্রায় ১ কোটি ২০ লাখ টাকা; ফায়ার সার্ভিস বলছে ৮০ লাখ সিংড়ায় সার নিয়ে অনিয়মে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ২৬১ বস্তা সোনারগাঁওয়ে খেলনা পিস্তলসহ চারজন আটক সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসভবনে আগুন ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে সাতকানিয়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত, আটক ১ মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত, অভিযুক্ত আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলার চাইল্যাতলী এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য সরদার তারেক (৪১) অভিযোগ করেন, গত সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মহরম খান (৬০) ও তার ছেলেরা তাদের বাবার পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এতে বাধা দিলে মহরম খান, নয়ন খান বাবু (৩৫), সোহেল খান (৩০), মনি খান (২৮) ও মুন্না খান (২২)সহ কয়েকজন তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

সরদার তারেকের দাবি, হামলায় লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে তিনি, তার বোন মাফরুজা বেগম (৩৫), মনিরা জাহান নাজমা (৩৯) ও তারিন আক্তার (২৫) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে মহরম খান বলেন, বিরোধপূর্ণ জমিটি তাদের মালিকানাধীন। তার দাবি, সরদার তারেকসহ অন্যরা প্রথমে তাদের ওপর হামলা চালিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হযরত আলী বলেন, বিরোধপূর্ণ জমিটি দীর্ঘদিন ধরে সরদার তারেকদের দখলে ছিল। সেখানে মহরম খান ও তার আত্মীয়রা জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করলে তারেক বাধা দেন। এরপরই হামলার ঘটনা ঘটে বলে তিনি জানান।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, গত ৭ সেপ্টেম্বর আঘাতপ্রাপ্ত কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

লংগদু থানা পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 September 2026

লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

www.dainikkagoj.com
09 September 2026

লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

www.dainikkagoj.com