শিরোনাম
সিংড়ায় সার নিয়ে অনিয়মে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ২৬১ বস্তা সোনারগাঁওয়ে খেলনা পিস্তলসহ চারজন আটক সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসভবনে আগুন ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে সাতকানিয়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত, আটক ১ মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত, অভিযুক্ত আটক কুড়িয়ে পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত পাভেলের ময়মনসিংহে ৪০২১ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সোনারগাঁওয়ে খেলনা পিস্তলসহ চারজন আটক

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে পিস্তলসদৃশ একটি খেলনা গ্যাস লাইটারসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জামপুর ইউনিয়নের মিরেরটেক সিনিয়র ফাজিল মাদ্রাসার পূর্ব পাশে আলমপুরাগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ‘মাইক সেভেন’ ডিউটি পালনকালে একটি অটোরিকশাকে থামার সংকেত দেন। তবে চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে অটোরিকশাটি আটক করে। পরে অটোরিকশায় থাকা চারজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে জামপুর ইউনিয়নের কলাপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে আমিনুল মানিক (২০)-এর প্যান্টের ডান কোমর থেকে পিস্তলসদৃশ লোহার তৈরি একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।

উদ্ধার করা বস্তুটির রিসিভারের পেছনে ও এক পাশে ইংরেজিতে ‘XINSHI… MADE IN CHINA’ এবং গোল চিহ্নের মধ্যে ‘GC’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এতে ট্রিগার গার্ড, ব্যারেলের সামনের অংশে কালো কস্টেপ ও গ্রিপারে বিভিন্ন দাগ রয়েছে।

আটক অপর তিনজন হলেন—একই এলাকার মৃত হানিফের ছেলে ইমন (১৯), নবী হোসেনের ছেলে আলামিন (১৯) এবং কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা, বর্তমানে কলাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী আব্দুল ইসলামের ছেলে সাব্বির (২০)।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মো. জসীম উদ্দিন বলেন, উদ্ধার করা খেলনা পিস্তলসদৃশ গ্যাস লাইটার ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 September 2026

সোনারগাঁওয়ে খেলনা পিস্তলসহ চারজন আটক

www.dainikkagoj.com
09 September 2026

সোনারগাঁওয়ে খেলনা পিস্তলসহ চারজন আটক

www.dainikkagoj.com