শিরোনাম
সাতকানিয়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত, আটক ১ মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত, অভিযুক্ত আটক কুড়িয়ে পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত পাভেলের ময়মনসিংহে ৪০২১ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কমবে বেকারত্ব: ঘাটাইলে এনায়েত করীমের উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন: গ্রেপ্তার ৩ ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের ভোজ্যতেলের বোতলে পরিমাপে কারচুপি ও অবৈধভাবে তেল বিক্রয়-বিতরণের অভিযোগ পাওয়া যায়। অন্য প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নবায়ন না করে পণ্য উৎপাদন ও বিক্রয় এবং মোড়কজাত সনদ ছাড়াই পণ্য বাজারজাত করছিল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করে।

অভিযানে উপজেলার বিসিক শিল্পনগরী কাঁচপুর এলাকার এন এস ব্রাদার্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি ফর্টিফাইড সয়াবিন তেলের বোতল প্রস্তুত, তেল মোড়কজাত ও বাজারজাত করে আসছিল। অভিযানে ৫ লিটার ও ২ লিটার ধারণক্ষমতার বোতলে যথাক্রমে ৫০ ও ২৫ মিলিলিটার করে তেল কম পাওয়া যায়।

এ ছাড়া পণ্য মোড়কজাত বিধিমালা লঙ্ঘন করে ৯৩০ মিলিলিটার ধারণক্ষমতার বোতলে অবৈধভাবে তেল সরবরাহের উদ্দেশ্যে বিক্রয় ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

অন্যদিকে, সোনারগাঁয়ের মহাজমপুর এলাকার সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে দুটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের সিএম সনদ নবায়ন না করেই ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন অয়েল পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সংশ্লিষ্ট পণ্যের মোড়কজাত সনদ না থাকায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ এবং বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

র‍্যাব-১১-এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বিএসটিআই প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক কে. এম. হানিফ ও সহকারী পরিচালক মো. রাকিবুল আলম।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের পণ্য, পরিমাপে কম দেওয়া, অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 September 2026

সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

www.dainikkagoj.com
09 September 2026

সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

www.dainikkagoj.com