শিরোনাম
সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন: গ্রেপ্তার ৩ ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান সোনারগাঁয়ে পশুখাদ্যের লাইসেন্স না থাকায় জরিমানা, ৪ ফার্মেসির বিরুদ্ধে মামলা আগস্টে ২০ মামলায় ১২ লাখ ৮০০ টাকা জরিমানা আদায় সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যান লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ সামিরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান হলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা জীবননগরে বন্ধ ঘর থেকে ব্যবসায়ীর পচা মরদেহ উদ্ধার গভীর রাতে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিসি লিজা সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান বিভিন্ন মামলার ১৩ জন আটক সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাটে জমি দখলের অভিযোগ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে। শুধু অবকাঠামো ও সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী মানসম্মত শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেরও ব্যাপক বিস্তার ঘটেছে। এর অন্যতম কারণ শিক্ষার প্রতি মানুষের ক্রমবর্ধমান চাহিদা। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি শিক্ষার্থীদের সেই চাহিদা যথাযথভাবে পূরণ করতে না পারে, তাহলে অভিভাবকরা বিকল্প হিসেবে বেসরকারি প্রতিষ্ঠান, কোচিং ও প্রাইভেট শিক্ষার দিকে ঝুঁকবেন।

শিক্ষকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, শিক্ষকতা শুধু চাকরি নয়; এটি একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। একজন শিক্ষককে নিজের সন্তানের মতো করে প্রতিটি শিক্ষার্থীকে বিবেচনা করতে হবে। নিজের সন্তানকে যেভাবে যত্ন ও আন্তরিকতার সঙ্গে পড়ানো হয়, একইভাবে প্রতিটি শিক্ষার্থীর প্রতিও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, সব শিক্ষার্থী পরীক্ষার ফলাফলে প্রথম হতে চায় না। কেউ খেলাধুলায় ভালো, কেউ গান বা নাচে, কেউ বিজ্ঞানচর্চায় কিংবা অন্য কোনো সৃজনশীল কাজে আগ্রহী। শিক্ষাপ্রতিষ্ঠানকে এসব প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। বিদ্যালয়কে এমন একটি জায়গায় পরিণত করতে হবে, যেখানে শিক্ষার্থীরা শেখার পাশাপাশি আনন্দও পাবে।

সরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আকৃষ্ট করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তবে শুধু খাবার বা অবকাঠামো দিয়ে নয়, মানসম্মত শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমেও বিদ্যালয়কে আকর্ষণীয় করে তুলতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে জেলা প্রশাসক বলেন, শিক্ষার লক্ষ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়; বরং মানবিক মূল্যবোধসম্পন্ন, দায়িত্বশীল ও সমাজের জন্য কল্যাণকর মানুষ তৈরি করা। সরকারি ও বেসরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষাক্ষেত্রে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাহজাহান কবীর, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
08 September 2026

ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান

www.dainikkagoj.com
08 September 2026

ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান

www.dainikkagoj.com