শিরোনাম
সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যান লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ সামিরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান হলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা জীবননগরে বন্ধ ঘর থেকে ব্যবসায়ীর পচা মরদেহ উদ্ধার গভীর রাতে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিসি লিজা সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান বিভিন্ন মামলার ১৩ জন আটক সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাটে জমি দখলের অভিযোগ সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্য টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের আহমেদ উন্নয়নের নতুন অধ্যায়ে লংগদু, জনমুখী উদ্যোগে আলোচনায় ইউএনও জাহাঙ্গীর হোসাইন কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

জীবননগরে বন্ধ ঘর থেকে ব্যবসায়ীর পচা মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন বাজারপাড়া এলাকার একটি বন্ধ ঘর থেকে মো. রবিউল ইসলাম (৪৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওই ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বন্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে ভেতরে একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের বেশিরভাগ অংশ পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।

নিহত রবিউল ইসলাম উথলী রেলস্টেশন বাজারপাড়ার সালাম হোসেনের ছেলে। তার স্ত্রী, সন্তান ও মা থাকলেও তিনি বেশ কিছুদিন ধরে ওই এলাকায় একাকী বসবাস করছিলেন বলে জানিয়েছেন তার এক চাচাতো ভাই।

পুলিশ ও স্বজনদের প্রাথমিক ধারণা, রবিউল ইসলাম আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 September 2026

জীবননগরে বন্ধ ঘর থেকে ব্যবসায়ীর পচা মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com
07 September 2026

জীবননগরে বন্ধ ঘর থেকে ব্যবসায়ীর পচা মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com