শিরোনাম
সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যান লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ সামিরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান হলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা জীবননগরে বন্ধ ঘর থেকে ব্যবসায়ীর পচা মরদেহ উদ্ধার গভীর রাতে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিসি লিজা সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান বিভিন্ন মামলার ১৩ জন আটক সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাটে জমি দখলের অভিযোগ সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্য টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের আহমেদ উন্নয়নের নতুন অধ্যায়ে লংগদু, জনমুখী উদ্যোগে আলোচনায় ইউএনও জাহাঙ্গীর হোসাইন কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

গভীর রাতে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিসি লিজা

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি

দায়িত্ববোধ, সততা ও কর্মনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নেত্রকোনার পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। দাপ্তরিক ব্যস্ততার পরও গভীর রাতে শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সড়ক নির্মাণকাজের গুণগত মান তদারকিতে সরেজমিনে উপস্থিত হয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে নেত্রকোনা পৌরশহরের ইসলামপুর মোড় থেকে চন্দ্রনাথ স্কুলের গেট পর্যন্ত ২৯০ মিটার দীর্ঘ সড়কের উন্নয়ন ও ঢালাই কাজ পরিদর্শন করেন এ কর্মকর্তা। এ সময় তিনি কাজের গুণগত মান, নির্মাণসামগ্রীর ব্যবহার ও সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন। সঙ্গে ছিল তার ছোট কন্যা মুনম।

কাজের স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুন মুন জাহান লিজা বলেন, এটি জনগণের প্রতি এবং নিজের দায়িত্বের প্রতি দায়বদ্ধতার অংশ। নারী হিসেবে নয়, একজন কর্মকর্তা হিসেবেই তিনি দায়িত্ব পালন করছেন। পদ অনুযায়ী জনগণের সেবা নিশ্চিত করা এবং উন্নয়নকাজের মান বজায় রাখাই তার মূল লক্ষ্য।

এর আগে একই দিন দুপুরেও তিনি সড়কটির নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় রড বাঁধাইসহ বিভিন্ন কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। নির্মাণকাজে স্বচ্ছতা নিশ্চিত করতে ঢালাইয়ের আগে রড বিছানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়েও তিনি গুরুত্ব দেন। কোনো ত্রুটি চোখে পড়লে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দিনভর দাপ্তরিক কাজ শেষে গভীর রাতে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে উন্নয়নকাজ তদারকিতে তার উপস্থিতি স্থানীয়দের মধ্যে প্রশংসার জন্ম দিয়েছে। নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী বলেন, মুন মুন জাহান লিজা একজন গতিশীল ও নিষ্ঠাবান কর্মকর্তা। রাত জেগে উন্নয়নকাজ তদারকি করে তিনি দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা সমাজে ইতিবাচক বার্তা দেয়।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের কর্মকর্তাদের এ ধরনের সরাসরি ও নিয়মিত তদারকির মাধ্যমে উন্নয়ন প্রকল্পের কাজের মান আরও বাড়বে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 September 2026

গভীর রাতে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিসি লিজা

www.dainikkagoj.com
07 September 2026

গভীর রাতে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিসি লিজা

www.dainikkagoj.com