শিরোনাম
সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যান লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ সামিরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান হলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা জীবননগরে বন্ধ ঘর থেকে ব্যবসায়ীর পচা মরদেহ উদ্ধার গভীর রাতে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিসি লিজা সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান বিভিন্ন মামলার ১৩ জন আটক সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাটে জমি দখলের অভিযোগ সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্য টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের আহমেদ উন্নয়নের নতুন অধ্যায়ে লংগদু, জনমুখী উদ্যোগে আলোচনায় ইউএনও জাহাঙ্গীর হোসাইন কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অভিযোগে শিবনাথ সাহা নামে এক ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাটসিংড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করা হয়।

অভিযানকালে সরকারি সার অবৈধভাবে বিক্রির প্রমাণ পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।

অভিযান শেষে তিনি সরকারি সার নির্ধারিত নিয়মে বিতরণ ও বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করেন। পাশাপাশি সরকারি সার অবৈধভাবে বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 September 2026

সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com
07 September 2026

সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com