শিরোনাম
নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

মান্দায় টাপেন্টাডল ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

বুলবুল আহম্মেদ বুলু

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মান্দা উপজেলার কাঞ্চন গ্রামের আরমান আলী (৩১), পিতা আফজাল হোসেন এবং মীরপুর গ্রামের আইজুল ইসলাম (৪২), পিতা মৃত আয়েস উদ্দিন।

পুলিশ জানায়, আরমান আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।

মান্দা থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত চার থেকে পাঁচটি মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। এ ছাড়া তাদের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 September 2026

মান্দায় টাপেন্টাডল ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

www.dainikkagoj.com
07 September 2026

মান্দায় টাপেন্টাডল ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

www.dainikkagoj.com