শিরোনাম
আদমদীঘিতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত কমলনগরে বিশেষ অভিযানে চোরাই ল্যাপটপসহ আটক ৭ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মেন্দা কালীবাড়ীতে জন্মাষ্টমী উদযাপন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উৎসবমুখর আয়োজনে কয়রায় শেষ হলো ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হলেন বীথিকা বিনতে হোসাইন সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, বিশেষ অভিযানে আটক আরও ৮ রামগড়ে রহমতপুর বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

আদমদীঘিতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

প্রতিবেদকের নাম / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

“অসাম্প্রদায়িক চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধ হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জন্মাষ্টমী উপলক্ষে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির ও তালসন কেন্দ্রীয় কালীমন্দির থেকে পৃথক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাগুলো উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে সান্তাহার পৌর শহরের রথবাড়ী এলাকার রাধামাধব মন্দির ও রেলওয়ে মন্দির এবং চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর রাধাগোবিন্দ মন্দিরের উদ্যোগেও পৃথক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাদল মৈত্র, উদয় সরকার, সুভাষ ঘোষ, নিতিশ পাল, সুশীল ঘোষ, পূজা উদযাপন ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মৃণাল সরকার, ঐক্য ফ্রন্ট নেতা কানাই প্রামাণিক, সান্তাহার ঐক্য ফ্রন্টের সভাপতি রাকেশ সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ সরকার, রাজ কুমার সাহা মিন্টু, উত্তম ঘোষ, মদন সরকার, লক্ষণ সরকার, অরুণ সরকার, আনন্দ পাল, ব্যাটেল মৈত্র ও জগাই কুন্ডুসহ সনাতন ধর্মাবলম্বী শত শত ভক্ত।

জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা, ধর্মীয় আলোচনা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 September 2026

আদমদীঘিতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

www.dainikkagoj.com
04 September 2026

আদমদীঘিতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

www.dainikkagoj.com