শিরোনাম
আদমদীঘিতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত কমলনগরে বিশেষ অভিযানে চোরাই ল্যাপটপসহ আটক ৭ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মেন্দা কালীবাড়ীতে জন্মাষ্টমী উদযাপন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উৎসবমুখর আয়োজনে কয়রায় শেষ হলো ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হলেন বীথিকা বিনতে হোসাইন সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, বিশেষ অভিযানে আটক আরও ৮ রামগড়ে রহমতপুর বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

কমলনগরে বিশেষ অভিযানে চোরাই ল্যাপটপসহ আটক ৭

প্রতিবেদকের নাম / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে থানা পুলিশের অপরাধবিরোধী বিশেষ অভিযানে চোরাই মালামালসহ সাতজনকে আটক করা হয়েছে। এ সময় একটি চোরাই ল্যাপটপ, রাউটার, মাউস, ল্যাপটপের চার্জার ও ইন্টারনেট ক্যাবল উদ্ধার করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, মাদক ও জুয়া প্রতিরোধ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ বিশেষ অভিযান পরিচালনা করে কমলনগর থানা পুলিশের একটি দল।

আটক ব্যক্তিরা হলেন—জিআর মামলা ও মাদক মামলার আসামি মো. নজরুল ইসলাম মুন্না (৩৫), ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক মো. রিয়াজ (২৬) এবং সিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি সজীব (২৬), মানিক (৩২), আনিছুল (৩০), মো. রাসেদ (২৪) ও মো. জাফর হোসেন (৩২)।

কমলনগর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও জুয়া নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 September 2026

কমলনগরে বিশেষ অভিযানে চোরাই ল্যাপটপসহ আটক ৭

www.dainikkagoj.com
04 September 2026

কমলনগরে বিশেষ অভিযানে চোরাই ল্যাপটপসহ আটক ৭

www.dainikkagoj.com