শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হলেন বীথিকা বিনতে হোসাইন

প্রতিবেদকের নাম / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মোখলেছুর রহমান ধনু,

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

​ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন লক্ষ্মীপুরের জনপ্রিয় সংসদ সদস্য ও নারী নেত্রী বীথিকা বিনতে হোসাইন। শিক্ষাক্ষেত্রে নীতি নির্ধারণ ও গুণগত মান উন্নয়নে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

​তৃণমূল থেকে উঠে আসা এই নিবেদিতপ্রাণ রাজনীতিক লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর এলাকার মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে।

উল্লেখ্য, তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম শফিউল বারী বাবুর সহধর্মিণী।

​নতুন এ দায়িত্ব প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করে বীথিকা বিনতে হোসাইন জানান, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং অর্পিত দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
02 September 2026

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হলেন বীথিকা বিনতে হোসাইন

www.dainikkagoj.com
02 September 2026

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হলেন বীথিকা বিনতে হোসাইন

www.dainikkagoj.com