শিরোনাম
উৎসবমুখর আয়োজনে কয়রায় শেষ হলো ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হলেন বীথিকা বিনতে হোসাইন সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, বিশেষ অভিযানে আটক আরও ৮ রামগড়ে রহমতপুর বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ ৩ জনের যাবজ্জীবন তাড়াশে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ তাড়াশে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল রামগতিতে কলেজ পোশাকে ধূমপানের ভিডিও ভাইরাল, শিক্ষার্থীদের আচরণ নিয়ে ক্ষোভ সিরাজগঞ্জে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

রামগড়ে রহমতপুর বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি

সীমান্ত নিরাপত্তা জোরদার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী রহমতপুরে নবনির্মিত বর্ডার আউটপোস্ট (বিওপি) উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর আওতাধীন রহমতপুর বিওপিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭৯৫ সালে ৪৪৮ জন সৈনিক নিয়ে তৎকালীন ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ গঠনের মধ্য দিয়ে এ বাহিনীর যাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা, মানবপাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় করার লক্ষ্যে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) আওতাধীন রহমতপুর বিওপি স্থাপন করা হয়েছে। দুর্গম এ সীমান্ত এলাকায় বিওপিটি চালু হওয়ায় সীমান্ত নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে বলে জানিয়েছে বিজিবি।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), গুইমারা সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিজিবি মহাপরিচালক সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যদের সর্বদা সজাগ ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান। তিনি বলেন, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে বিজিবি সদস্যরা আরও উৎসাহ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। বিশেষ করে ফটিকছড়ির দুর্গম সীমান্তে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে রহমতপুর বিওপি অগ্রণী ভূমিকা পালন করবে।

বিজিবি জানায়, রহমতপুর বিওপি চালু হওয়ায় ওই এলাকায় চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে রামগড় ব্যাটালিয়নের কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধ, সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং দ্রুত আভিযানিক কার্যক্রম পরিচালনায় বিওপিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
02 September 2026

রামগড়ে রহমতপুর বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

www.dainikkagoj.com
02 September 2026

রামগড়ে রহমতপুর বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

www.dainikkagoj.com