শিরোনাম
উৎসবমুখর আয়োজনে কয়রায় শেষ হলো ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হলেন বীথিকা বিনতে হোসাইন সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, বিশেষ অভিযানে আটক আরও ৮ রামগড়ে রহমতপুর বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ ৩ জনের যাবজ্জীবন তাড়াশে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ তাড়াশে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল রামগতিতে কলেজ পোশাকে ধূমপানের ভিডিও ভাইরাল, শিক্ষার্থীদের আচরণ নিয়ে ক্ষোভ সিরাজগঞ্জে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

তাড়াশে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

 

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) যোহরের নামাজের পর তাড়াশ কেন্দ্রীয় মডেল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

দোয়া মাহফিলে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন মসজিদেও তার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর ইসলাম টুটুল।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুবদলের আহ্বায়ক এফএম শাহআলম, ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন, পৌর কৃষক দলের আহ্বায়ক আজাদ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, দুই দিন আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ঢাকার বারডেম হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
02 September 2026

তাড়াশে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

www.dainikkagoj.com
02 September 2026

তাড়াশে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

www.dainikkagoj.com