সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা সোমবার (০৯ মার্চ) অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি।

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভাগীয় সমাজসেবা, এলজিআরডি, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি সম্প্রসারণ, প্রাণিসম্পদ, সমবায়, যুব উন্নয়ন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, প্রাথমিক শিক্ষা, বিআরডিবি, মহিলা বিষয়ক অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দপ্তরপ্রধানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভাপতি বলেন, উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়নের সময় স্বজনপ্রীতি পরিহার করে যারা মেধাবী বা সেরা দশের মধ্যে আছে, তাদেরকে বাছাই করতে হবে। ক্রিটিক্যাল রোগের জন্য বৈধ আবেদনের প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে তাৎক্ষণিক ভিত্তিতে মিটিং করে বরাদ্দ প্রদান করতে হবে, যাতে ভাতাভোগীর উপকার হয়। জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ করা যাবে না।

সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, জটিল রোগের ক্ষেত্রে এককালীন অনুদান এক লক্ষ টাকা করা যায় কি না সে ব্যাপারে পদক্ষেপ নিন। বর্তমান সরকারের ইশতেহারের একটা গুরুত্বপূর্ণ অংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচি। যার প্রথম পদক্ষেপ প্রান্তিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ। সমাজসেবা কার্যালয়ের সহায়তায় সারাদেশে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

আগামীকাল ১০ মার্চ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে। মধ্যপ্রাচ্যে সংকটের কারণে ফ্যামিলি কার্ড আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদানের ক্ষেত্রে মানবিক দৃষ্টিতে দেখবেন যাতে মানুষ অফিসে এসে ফিরে না যায়। ভাতা প্রদানের ক্ষেত্রে ভাতাভোগীর দৃষ্টিতে সমস্যাটাকে দেখুন, সহমর্মিতা দেখান। সাধারণ জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর