তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফিরোজ আল আমিন, নিজস্ব প্রতিনিধি
পবিত্র রমজান মাস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি মৎস্য আড়তের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মহিষলুটি মৎস্য আড়ত প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি মোঃ কামরুজ্জামান কাবিল, মৎস আরতের সভাপতি মো আজম আলী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বিএনপি নেতা আলতাফ হোসেন, হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম আইয়ুব আলী এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
তারা বলেন ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।ইফতার মাহফিলে মহিষলুটি মৎস্য আড়তের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আয়োজন শেষে সবাই একসঙ্গে ইফতার করেন।








