রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কমলনগরে ইউপি নির্বাচনে বিএনপির  কান্ডারি হতে চান যুবদল নেতা শাহেদ তৃণমূলের সাহসী কলমযোদ্ধা ও মানবতার সেবক সাংবাদিক মোখলেছুর রহমান ধনু নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা

কমলনগরে ইউপি নির্বাচনে বিএনপির  কান্ডারি হতে চান যুবদল নেতা শাহেদ

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ০৮ নং চর কাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আকরাম হোসেন শাহেদ।

আজ শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। উপজেলা যুবদলের সভাপতি মাওলানা ইউসুফ পাটোয়ারী ও সদস্য সচিব মোহাম্মদ আবু ছায়েদ দোলনের উপস্থিতিতে দপ্তর সম্পাদকের কাছ থেকে ফরম গ্রহণ করেন তিনি। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে ছিলেন।

৮ নং চর কাদিরা ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্বে থাকা আকরাম হোসেন শাহেদ এলাকায় একজন ‘ক্লিন ইমেজের’ নেতা হিসেবে পরিচিত। তার মনোনয়ন সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে ইউনিয়নের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শাহেদ এ পর্যন্ত ৬টি মামলার আসামি হয়েছেন এবং ৩ বার কারাবরণ করেছেন। বিশেষ করে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ফজুমিয়ার হাটে আওয়ামী লীগের হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার হাত ভেঙে যায়। সেই কঠিন সময়ে তার স্ত্রী ফারজানা আফরোজ জুথী বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে মামলা (সিআর ১০০/২৩) দায়ের করেন। আদালত বর্তমানে ওই ২৪ আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা ও সাহসিকতার কারণে তিনি তৃণমূলে অত্যন্ত জনপ্রিয়।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রতিক্রিয়ায় আকরাম হোসেন শাহেদ বলেন: আমি বিশ্বাস করি, চর কাদিরা ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে তারুণ্যের শক্তি ও অভিজ্ঞদের পরামর্শের সমন্বয় প্রয়োজন। দল যদি আমার ত্যাগ ও রাজপথের সক্রিয়তাকে মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দেয়, তবে সাধারণ মানুষের সহযোগিতায় একটি শোষণমুক্ত ও উন্নত সমাজ বিনির্মাণে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”

ফরম সংগ্রহের সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফারভেজ কামাল, প্রচার সম্পাদক মোস্তফা সারওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মান্নান, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির, উপজেলা ছাত্রদলের সদস্য হেলাল মাহমুদ, চর কাদিরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইউসুফসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

স্থানীয় ভোটার ও তৃণমূলের নেতাকর্মীরা জানান, শাহেদ একজন সৎ ও কর্মীবান্ধব নেতা। এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় তিনি আপসহীন। দল তাকে মূল্যায়ন করলে চর কাদিরা ইউনিয়নে দলীয় প্রার্থীর  বিজয় সুনিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর