সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে রামগড়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কুষ্টিয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রয়ের চেষ্টা-কসাই পলাতক শূন্য হাতে ফিরল জাতীয় পার্টি: চার দশকের ইতিহাসে চরম বিপর্যয় ত্রয়োদশ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ভরাডুবি,১৫৩ প্রার্থীর ১৫২ জনই জামানত হারালেন লংগদু উপজেলার ২২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লংগদুতে ২২ টি ভোট কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতি  রামগড়ে র‌্যাব ৭ এর প্রেস ব্রিফিং কুষ্টিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার 

কুষ্টিয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে কুষ্টিয়া সদরে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মজমপুর রেলগেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী। অভিযানে মিষ্টির দোকান, গ্যাসের দোকান ও বিভিন্ন মুদির দোকান মনিটরিং করা হয়। এ সময় পণ্যের মোড়কে বাধ্যতামূলক তথ্য উল্লেখ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়ে

দইয়ের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য ও ওজন উল্লেখ না করায় আদর্শ দধি ভান্ডারকে ২ হাজার টাকা একই ধরনের অপরাধের পাশাপাশি মিষ্টির মূল্য তালিকা প্রদর্শন না করায় কুষ্টিয়া দধি ভান্ডারকে ৪ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মৌচাক দধি ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে অনিয়ম সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে বাজারে কৃত্রিম সংকট, অতিমুনাফা ও অতিমজুদ ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মুদি ব্যবসায়ীদের অতিমুনাফা ও অতিমজুদ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদের অনুমোদনবিহীন রং কিংবা ক্ষতিকর উপাদান খাবার বা মিষ্টির সঙ্গে মিশ্রণ না করার বিষয়ে সতর্ক করা হয়। অভিযানে কুষ্টিয়া জেলার ক্যাব সদস্যরা সহযোগিতা করেন। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিল। ভোক্তা-অধিকার সংরক্ষণে এ ধরনের তদারকি অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর