শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

কুষ্টিয়ায় ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

Reporter Name / ৭১ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কুষ্টিয়ার চারটি আসনে মোট ৫ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সহকারি রিটার্নিং কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “মনোনয়নপত্র বৈধ হওয়া কুষ্টিয়া জেলার মোট ৩০ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলার চারটি আসনের মোট ৫ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। তারা হলেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের খেলাফত মজলিসের প্রার্থী মোঃ আব্দুল হামিদ ও বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মোহাম্মদ আরিফুজ্জামান। কুষ্টিয়া-৩ (সদর) আসনের খেলাফত মজলিশের প্রার্থী মোঃ সিরাজুল হক। কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের এবি পার্টির প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী শেখ সাদী”। তবে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আগামী ১২’ই জানুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার মোট চারটি আসনের ২ টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ২ টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনয়নপত্র প্রত্যাহারের গুঞ্জন শোনা গেলেও ইসলামপন্থী এ দুটি দলের মধ্যে আসন সমঝোতা না হওয়ায় কুষ্টিয়ার কোন আসনেই জামায়াত বা ইসলামী আন্দোলনের কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর