সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রামগড়ে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ

“দেশের চাবি আপনার হাতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলায় গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সচেতন ও উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২০ই জানুয়ারি) সকালে রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাজী মোহাম্মদ শামীম।

সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজির আলম,

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হক, আইসিটি কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন, মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, জামায়াতে ইসলামীর রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামগড় এর সম্ন্বয়ক মোঃ হারুনুর রশীদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনায় নির্বাচন ও গণভোট সংক্রান্ত আইনগত দিক, ভোটারদের করণীয়, ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভার আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর