বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় 

রাজশাহীর তানোরে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ১শ’ ১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ 

Reporter Name / ৩৬ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

আশরাফুল ইসলাম রনজু তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোরে যৌথ অভিযানে ১শ’ ১৫ বোতল ভারতীয় তৈরি অবৈধ ফেনসিডিলসহ একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করেছে তানোর থনা পুলিশ ও সেনাবানীর সদস্যরা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তানোর উপজেলার দেবিপুর মোড়স্থ তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট চলাকালে এ ঘটনা ঘটে।

তানোরে দায়িত্বরত সেনা সদস্যসহ তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তা দিয়ে আসা নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চেকপোস্ট দেখে ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১শ’ ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর