শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

মোহনগঞ্জে বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

Reporter Name / ৬৯ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

মো: ইমাম হোসেন

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

নেত্রকোনার মোহনগঞ্জে গত শুক্রবার রাতে পৌর শহরের উত্তর দৌলতপুরের গরুহাট্টা এলাকায় বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নারী সহ আটজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন, পৌর শহরের গরুহাট্টা এলাকার লাকী আক্তার (৩৪), আরমান (২০), রিনা আক্তার (৪০), নাদিম মিয়া (৩৫), আপন মিয়া (২০), সাজিয়া আক্তার (৩৫), সুমন মিয়া (৪০) ও মিনা আক্তার (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গরুহাট্টা এলাকায় রমজান মিয়ার ছোট বোনে বিয়ে অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে মোবাইলে ছবি তোলা নিয়ে একই এলাকার হেলাল মিয়ার ছেলে হাসান মিয়া ও আলাল উদ্দিনের ছেলে শান্ত মিয়ার মধ্যে কথা-কাটাকাটি, একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম বলেন, গত শুক্রবার রাতে পৌরশহরের গরুহাট্টা এলাকার আহত ৮ জন চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা লালচান বলেন, বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি খুবই দুঃখজনক।

আজ রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর