শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

শীতার্তদের পাশে দাঁড়ালেন খাপাজেপ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন

Reporter Name / ৭২ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

 

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে শীতার্তদের পাশে দাঁড়ালেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন।

বুধবার (৩০ডিসেম্বর) বিকেলে মং-রাজবাড়ী প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মং-রাজা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় গরীব ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু সাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

প্রধান অতিথি বক্তব্য কুমার সুইচিংপ্রু সাইন বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রতি বছর ন্যায়, এই বছরও পাহাড়ের সকল সম্প্রদায়ে মানুষের অসহায় ও দুঃস্থদের চিন্তা করে শীতবস্ত্র বিতরণ করছেন। আগামীতে এধারা অব্যাহত রাখবে বলে ব্যক্ত করেন।

এসময় উপজেলার তিনটহরী মাদ্রাসা, মানিকছড়ি বাজার মাদ্রাসা, তিনটহরী হিন্দু পাড়া, বাটনাতলী হরিচন্দ্র পাড়া, মাষ্টার পাড়া, পান্নাবিল, এয়াতলং পাড়াসহ এতিম শিশুদের শীত বস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন,

উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী, কর্ণেল বাগানে ব্যবস্থাপক বাদল কান্তি সেন, রাজবাড়ী মুক্ত রোভারের টিমসহ গন্যমান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর