সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পার্পণের সময়সূচি নিয়ে প্রশাসনিক বিভ্রাটের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন আমন্ত্রণপত্রে সকাল সাড়ে ৮টায় পুষ্পার্পণের সময় নির্ধারণ করলেও বাস্তবে সকাল ৭টার আগেই কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে করে সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সময়মতো শহীদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পার্পণে অংশ নিতে পারেননি।

সকাল সাড়ে ৮টায় নির্ধারিত সময় অনুযায়ী শহীদ মিনারে পৌঁছে সাংবাদিকরা দেখতে পান, এর আগেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্পণ শেষ করা হয়েছে। আকস্মিক এ পরিবর্তনের বিষয়ে পূর্বে কাউকে অবহিত করা হয়নি বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় ধামইরহাট উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মী ও স্থানীয় সচেতন মহল দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এটিকে প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা ও সাংবাদিকদের প্রতি অবহেলার নজির হিসেবে উল্লেখ করেন।

প্রতিবাদস্বরূপ ধামইরহাট উপজেলার মূলধারার সকল প্রেস ক্লাবের যৌথ সিদ্ধান্তে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেয়।

এ বিষয়ে সংশ্লিষ্টদের দাবি, জাতীয় দিবসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এমন সমন্বয়হীনতা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর