সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রাজশাহীর তানোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মসূচি পালন

Reporter Name / ১২৩ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

 

আশরাফুল ইসলাম রনজু তানোর( রাজশাহী) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরেও ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

এসময় তারা কমপ্লিট শাট-ডাউন কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যসেবা ও শিক্ষা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে কার্যক্রম স্থগিত রাখেন। কর্মবিরতিতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অথচ আমরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। সরকারের নির্ধারিত কাঠামো অনুযায়ী আমাদের ১০ম গ্রেড পাওয়ার কথা থাকলেও আজও তা বাস্তবায়ন হয়নি। আমরা যোগ্য মর্যাদা ও ন্যায্য অধিকার চাই।

সমাবেশে আরও বলা হয়,আমরা রোগীদের প্রতি দায়িত্বশীল। কিন্তু ন্যায্য দাবি আদায়ের আন্দোলন বাধ্যতামূলক হয়ে গেছে। দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে পূর্ণদিবস কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচির নেতৃত্ব দেন সভাপতি: মোঃ বদিউজ্জামান আসলাম সাধারণ সম্পাদক: শেখ মাহফুজ উর রহমান

সাংগঠনিক সম্পাদক: মোঃ মহিউদ্দিন আহম্মেদ, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তানোর, রাজশাহী। নেতৃবৃন্দ জানান, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের ন্যায় তানোরেও কঠোর আন্দোলনে যাবে পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর