সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত 

Reporter Name / ১১৮ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবন্ধদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তাদের জীবনধারা পাল্টে যাবে। প্রতিবন্ধীরা আমাদের সন্তান। তারা এখন আর সমাজের বোঝা নয়। অনেকেই নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে। ইতিমধ্যেই সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধীকতাকে জয় করে অনেকেই সফলতা লাভ করেছেন। তিনি আরও বলেন, যে বাড়ীতে একটা প্রতিবন্ধী থাকে তাদের যে কষ্ট তা আর কেউ বুঝতে পারেনা। আমাদের সমাজের মানুষ হিসেবে ওই পরিবারের প্রতি একটা নজর দেওয়া উচিত। তিনি আরও বলেন, মানবিক দৃষ্টিতে সহানুভূতি নিয়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালে তারাও জীবনে ঘুরে দাঁড়াতে পারেন। সাধারণ মানুষের মতো বাঁচার অধিকার তাদেরও রয়েছে। প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে কর্মসংস্থানের জন্য চাকুরীর কোটা বাস্তবায়ন, বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে সরকারের পাশাপাশি এনজিওসহ সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। ইতিমধ্যেই আমি উচ্চ মহলে যোগাযোগ করেছি। এসময় তিনি শারীরিক-মানসিক প্রতিবন্ধীদের পুনর্বাসনে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং এ বিষয়ে বিত্তবান ও হৃদয়বান বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, শহর সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, কুষ্টিয়া সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আরিফুল হক, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রর কর্মকর্তা শামীম রেজা, রতনা-হিরা-পারভেজ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক প্রমুখ। এসময় জেলার সরকারি কর্মকর্তাসহ বেসরকারী ও বিভিন্ন এনজিওর প্রধানগণসহ প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর