সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রাজশাহীর তানোরে পাচারকালে ৬০ বস্তা সার জব্দ

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আশরাফুল ইসলাম রনজু তানোর (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দা দেলুয়াবাড়ি এলাকা থেকে  তানোর উপজেলার তালন্দ বাজারে পাচারকালে ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তানোর-দেলুয়াবাড়ি রাস্তার মান্দার ভারশোঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) মোড় এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় সারগুলো জব্দ করে স্থানীয় প্রশাসন।  এদিকে স্থানীয় কৃষকেরা সার পাচারের সঙ্গে জড়িত ডিলার আশরাফ আলীর লাইসেন্স বাতিল ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তারা বলেন,এই ডিলার দীর্ঘদিন যাবত সার পাচার করে আসছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুরে দেলুয়াবাড়ি বাজার থেকে তিনটি ভটভটিতে ৪০ বস্তা এমওপি এবং ২০ বস্তা টিএসপি সার লোড দিয়ে রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজার এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সারগুলো পাচার হচ্ছে এমন সন্দেহে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় তানোর-দেলুয়াবাড়ি রাস্তার ভারশোঁ মোড় এলাকায় অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।

ভটভটির চালক শাহিন আলম বলেন, সারগুলো হোসনপুর এলাকার কৃষক ওবাইদুল হক দেলুয়াবাড়ি বাজারের বিসিআইসি ডিলার আশরাফ ট্রেডার্স ও খুচরা ব্যবসায়ী রবিনের কাছ থেকে কিনে নেন। সেগুলো তালন্দ বাজার এলাকায় নিয়ে যাওয়ার জন্য তাদের তিনটি ভটভটি ভাড়া করেন কৃষক ওবাইদুল হক। পথে ভারশোঁ এলাকায় সেগুলো আটক করে সেনাবাহিনী ও প্রশাসন।

এবিষয়ে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, সারগুলো রাজশাহীর তানোর এলাকায় পাচার করা হচ্ছিল এমন সংবাদে সেনাবাহিনী ও এসিল্যাণ্ডের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জব্দ করা ৪০ বস্তা এমওপি ও ২০ টিএসপি সার কুসুম্বা ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, জব্দকৃত সারগুলো কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা বলেন,সারগুলো তো উড়ে আসেনি, তাই তদন্ত করে সার পাচারের সঙ্গে জড়িত ডিলারের লাইসেন্স বাতিল করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর