সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রামগড়ে অবৈধভাবে পাহাড় কাঁটায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

Reporter Name / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মোঃ মাসুদ রানা,

বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ০৫ নং ওয়ার্ড বৈদ্যটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মোঃ আরিফ নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গবার (০৪ নভেম্বর) মধ্যরাত ১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর পরিচালিত ভ্রাম্যমান আদালত এই জরিমানা করেন।

জানা গেছে, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬খ এর বিধান লংঘনের অপরাধে উক্ত আইনের ধারা ১৫ এর উপধারার অধীন টেবিলের ক্রমিক নং ৫ এ উল্লিখিত (১ম অপরাধের ক্ষেত্রে) মোঃ আরিফকে একটি মামলায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট কাজী শামীম বলেন, অভিযোগ আছে একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের বেলা অবৈধভাবে পাহাড় কাটছে যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও হুমকির কারণ। এভাবে অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটার ফলে পাহাড় ধ্বসের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। পাহাড় ধ্বসের কারণে জীবন ও সম্পদের ক্ষতিসাধন হচ্ছে, এতে অনেক সময় প্রাণহানির ও ঘটনা ঘটছে। অবৈধভাবে পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। অবৈধভাবে পাহাড় কাটার সাথে জড়িত সকলকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন রামগড় ইউনিয়ন প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, রামগড় থানার

এস, আই মোঃ আনসার উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম,করিম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি, পুলিশ, আনসার সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর