শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

তাড়াশে কোচের ধাক্কায় পিকআপ উল্টে প্রাণ গেল নায়েব আলীর

Reporter Name / ১০৭ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী কোচের ধাক্কায় হাঁস-মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে নায়েব আলী প্রামাণিক (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নায়েব আলী উপজেলার দেবীপুর গ্রামের মৃত রব্বান প্রামাণিকের ছেলে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, সকালে মহিষলুটি মাছের আড়তের কাছ থেকে হাঁস-মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান মহাসড়কে উঠছিল। এসময় দ্রুতগতির হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নায়েব আলী চাপা পড়ে মারা যান।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনাকবলিত কোচ ও পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর