শিরোনাম
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক হলেন তাড়াশের ডা. এম. হাকিম বাবু নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার  রামগড়ে নারীকে উত্ত্যক্তের অভিযোগ, ত্রিফল নাইন এ ফোন পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিনের মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনারগাঁও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামী লীগ সংগঠনের ৩জন সহ আটক ৯ সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বেসরকারী হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা  সোনারগাঁওয়ে সরকারি জমি জোরপূর্বক দখল,গাছ কর্তন ও রাস্তা ভেঙে  অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ রূপগঞ্জে দুই স্টিল মিলে ৩ লাখ টাকা জরিমানা
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক হলেন তাড়াশের ডা. এম. হাকিম বাবু

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধ:

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস) সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাড়াশের কৃতিসন্তান ও বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা. এম. হাকিম বাবু।

শুক্রবার (২৭ নভেম্বর) সিরাজগঞ্জ পৌর কনফারেন্স হলে জেলার ডেন্টাল সার্জনদের অংশগ্রহণে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনার শেষে আলোচনা ও সর্বসম্মতিক্রমে ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক এবং মহাসচিব ডা. এ কে এম কবির আহমেদ (রিয়াজ) যৌথভাবে স্বাক্ষর করে নবগঠিত কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—সভাপতি প্রফেসর ডা. মো. রকিবুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ডা. ইলিয়াস রেজা, কোষাধ্যক্ষ ডা. রুমানা ইয়াসমিন (রিমু), সাংগঠনিক সম্পাদক ডা. সেলিম রেজা এবং দপ্তর সম্পাদক ডা. রিফাত হাসান (রকি)।

এদিকে, তাড়াশের সন্তান ডা. এম. হাকিম বাবু গুরুত্বপূর্ণ এ পদে নির্বাচিত হওয়ায় স্থানীয় চিকিৎসক সমাজ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করে বলেন, ডা. এম. হাকিম বাবুর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা ডেন্টাল সোসাইটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি জেলার ডেন্টাল সার্জনদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য আধুনিক দন্ত চিকিৎসাসেবা সম্প্রসারণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. এম. হাকিম বাবু তাঁকে এ দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি, মহাসচিব এবং সিরাজগঞ্জ জেলার ডেন্টাল সার্জনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবার সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত দন্ত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
27 November 2026

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক হলেন তাড়াশের ডা. এম. হাকিম বাবু

www.dainikkagoj.com
27 November 2026

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক হলেন তাড়াশের ডা. এম. হাকিম বাবু

www.dainikkagoj.com