শিরোনাম
নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার  রামগড়ে নারীকে উত্ত্যক্তের অভিযোগ, ত্রিফল নাইন এ ফোন পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিনের মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনারগাঁও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামী লীগ সংগঠনের ৩জন সহ আটক ৯ সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বেসরকারী হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা  সোনারগাঁওয়ে সরকারি জমি জোরপূর্বক দখল,গাছ কর্তন ও রাস্তা ভেঙে  অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ রূপগঞ্জে দুই স্টিল মিলে ৩ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার 

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

‎

‎খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির হিসাবের খাতাসহ বাচ্চু মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎আজ বৃহস্পতিবার ২৬ নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ানজেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশ উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া পুরাতন আখড়া বাজারের পশ্চিমে মগলেন নদীর দক্ষিণ পাড় থেকে তাকে আটক করে।

‎গ্রেফতারকৃত বাচ্চু মিয়া উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামের অণু মিয়ার ছেলে।

‎চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় বাচ্চু মিয়াকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির হিসাবের খাতা এবং একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়েছে।

‎পুলিশ জানায়, মগলেন নদীর পাড়ে নৌকায় বসে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন বাচ্চু মিয়া। নদীপথ ব্যবহার করে সহজেই মাদক আনা-নেওয়া করতেন তিনি। তার হিসাবের খাতায় কার কাছে কত পিস ইয়াবা বিক্রি হয়েছে, কে কত টাকা বাকি রেখেছে — সবকিছুর হিসাব লেখা ছিল। পুলিশের ধারণা, এই খাতা ধরে আরও অনেক মাদক ক্রেতা ও বিক্রেতার সন্ধান পাওয়া যাবে।

‎পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত বাচ্চু মিয়ার বিরুদ্ধে নাসিরনগর থানায় ৩টিসহ মোট ৪টি মামলা রয়েছে। এর আগেও মাদকসহ একাধিকবার গ্রেফতার হয়েও জামিনে বেরিয়ে আবারও একই ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি।

‎এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

‎স্থানীয়রা জানান, বাচ্চু মিয়ার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছিল। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা পুলিশের এ অভিযানকে সাধুবাদ জানিয়ে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

‎

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 November 2026

নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার 

www.dainikkagoj.com
26 November 2026

নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার 

www.dainikkagoj.com