শিরোনাম
নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার  রামগড়ে নারীকে উত্ত্যক্তের অভিযোগ, ত্রিফল নাইন এ ফোন পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিনের মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনারগাঁও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামী লীগ সংগঠনের ৩জন সহ আটক ৯ সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বেসরকারী হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা  সোনারগাঁওয়ে সরকারি জমি জোরপূর্বক দখল,গাছ কর্তন ও রাস্তা ভেঙে  অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ রূপগঞ্জে দুই স্টিল মিলে ৩ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনার্য দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল।এসময়

জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের (২০২৫ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী বিপ্লব হোসেন সাগর(২০) পরীক্ষা দিচ্ছিল।হটাৎ পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে সাগর হলে প্রবেশ করেন। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই তিনি বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত কলেজের একটি ভ্যানের মাধ্যমে একজনকে সঙ্গে দিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়। এ সময় সাগরের দেওয়া অভিভাবকের ফোন নম্বরে যোগাযোগ করা হয়। পরে হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর জানানো হয়।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. রকিবুল ইসলাম শাহীন জানান, মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ ফোন করে শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর জানান। খবর পাওয়ার পর তিনি দ্রুত ঘটনাস্থলে যান। বিষয়টি কলেজের অধ্যক্ষ ও বিভাগের প্রধান শফিকুল ইসলামকে জানানো হয়। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে তিনি সেখানে পৌঁছান।

চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে সাগর হলে প্রবেশ করেন। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই তিনি বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত কলেজের একটি ভ্যানের মাধ্যমে একজনকে সঙ্গে দিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসির কাছে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 November 2026

চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু

www.dainikkagoj.com
26 November 2026

চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু

www.dainikkagoj.com