শিরোনাম
নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার  রামগড়ে নারীকে উত্ত্যক্তের অভিযোগ, ত্রিফল নাইন এ ফোন পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিনের মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনারগাঁও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামী লীগ সংগঠনের ৩জন সহ আটক ৯ সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বেসরকারী হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা  সোনারগাঁওয়ে সরকারি জমি জোরপূর্বক দখল,গাছ কর্তন ও রাস্তা ভেঙে  অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ রূপগঞ্জে দুই স্টিল মিলে ৩ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

সোনারগাঁওয়ে সরকারি জমি জোরপূর্বক দখল,গাছ কর্তন ও রাস্তা ভেঙে  অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী বাজারে সরকারি খাস জমি জোরপূর্বক দখল, ৪০ বছরের পুরাতন সরকারি গাছ কর্তন এবং সরকারি রাস্তা ভেঙে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছে বারদী বাজার পরিচালনা কমিটি। এদিকে অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে আপাতত নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় ভূমি অফিস।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু ও তার সহযোগী বারদী ইউনিয়ন যুবলীগের সহ-শ্রম বিষয়ক সম্পাদক ওসমানের নেতৃত্বে একটি দল বারদী মৌজার আরএস ৬ ও ৭ নম্বর দাগের সরকারি খাস জমি দখলের চেষ্টা চালাচ্ছে। অভিযোগ অনুযায়ী, এরই অংশ হিসেবে এলাকায় থাকা প্রায় ৪০ বছরের পুরাতন একটি সরকারি গাছ কেটে ফেলা হয়েছে এবং সরকারি রাস্তা ভেঙে জোরপূর্বক দখল করে অবৈধ ঘর তোলার কাজ শুরু করা হয়। এ অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই জায়গায় স্থাপনা বন্ধ রাখে বারদী ইউনিয়ন ভুমি অফিস।

বারদী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, দীর্ঘদিন ধরে বাজারের এই খাস জমি ও গাছগুলো সরকারি সম্পত্তি হিসেবে ছিল। হঠাৎ করে সরকারি গাছ কেটে ফেলা হয়েছে এবং রাস্তা ভেঙে অবৈধভাবে ঘর তোলার কাজ শুরু করা হয়েছে। আমরা বাজারের ব্যবসায়ী ও পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দখলমুক্ত করার জোর দাবি জানাচ্ছি।

কমিটির আরেক সদস্য মো. বিল্লাল বলেন, সরকারি রাস্তা ভেঙে আবুল কাশেম বাবুর নির্দেশে তার লোকজন জোড়পূর্বক পুরনো গাছ কেটে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে। এভাবে দখল হতে থাকলে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে। ইউএনও মহোদয়ের কাছে আমরা আবেদন করেছি, যেন দ্রুত সরেজমিনে তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

তবে দখল ও অবৈধ নির্মাণের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু বলেন, এ সম্পত্তি আমাদের পূর্বপুরুষের। বাজার কমিটি সরকারি জায়গা দাবি করে অভিযোগ দিয়ে আজ আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। ভূমি অফিসের নায়েব কাগজপত্র চেয়েছেন, শীঘ্রই আমরা তা দিয়ে দেব।

ঘটনাস্থল পরিদর্শন ও নির্মাণকাজ বন্ধের বিষয়ে বারদী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. রহমতুল্লাহ বলেন, বাজার কমিটির অভিযোগ পেয়ে আমরা সরেজমিনে গিয়ে প্রাথমিক সত্যতা পেয়ে আপাতত নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার জন্য তাদের তলব করা হয়েছে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, বিষয়টি মৌখিকভাবে জেনেছি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি লিখিত অভিযোগ পেয়েছি; তবে এখনো হার্ড কপি হাতে পাইনি। তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 November 2026

সোনারগাঁওয়ে সরকারি জমি জোরপূর্বক দখল,গাছ কর্তন ও রাস্তা ভেঙে  অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

www.dainikkagoj.com
26 November 2026

সোনারগাঁওয়ে সরকারি জমি জোরপূর্বক দখল,গাছ কর্তন ও রাস্তা ভেঙে  অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

www.dainikkagoj.com